রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের শহর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় নিহত হয়েছে আটজন, যার মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে রাশিয়াও হামলার তথ্য নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয, শনিবার ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় আঘাত হানে দুটি ক্ষেপণাস্ত্র । এ ছাড়াও দুটি আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়ে গেছে। রুশ বার্তা সংস্থা তাস হামলার তথ্য নিশ্চিত করেছে ।
তাসের খবরে আবাসিক ভবনে হামলার বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে এই হামলার কথা উল্লেখ করে টুইট বার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওদেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র যেখানে রাখা হয়েছিল সেখানে হামলা চালানো হয়েছে। হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত এবং ৩০টি যান ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 