সোমবার, ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মাখোঁ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ডানপন্থী মেরিন লঁ পেনকে হারিয়ে জিতে গেলেন উদারপন্থী এমানুয়েল মাখোঁ। এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে মাখোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন।
এএফপির খবরে বলা হয়, ফ্রান্সের মূল ভূখণ্ডে গতকাল রোববার শুরু হয় প্রতিদ্বন্দ্বী এই দুই নেতার ভাগ্যনির্ধারণী চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। ভোটে মাখোঁকেই এগিয়ে রেখেছিল জনমত জরিপ। সেটাই সত্যি হলো। ভোটের পর জরিপগুলোর ফলাফলে মাখোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। এই ফল সাধারণত সঠিক হয়। সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।
তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মাখোঁ।
১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে মাখোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে লঁ পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন। নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।
গতকাল স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)। প্রায় ৫০ বছরের মধ্যে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছিল নির্বাচন সংস্থা।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 