সোমবার, ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র
যুক্তরাষ্ট্রে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃযুক্তরাষ্ট্রে বর্তমানে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক রয়েছে। ভয়ংকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে।
সিডিসির তথ্যমতে, আগ্নেয়াস্ত্রের কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১ থেকে ১৯ বছর বয়সী ৪ হাজার ৩০০ শিশু-কিশোরের মৃত্যু ঘটেছে, যা আগের বছরের চেয়ে ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি।
সিডিসির গবেষণা অনুযায়ী, দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিশু-কিশোরদের প্রাণহানি ২৯ দশমিক ৫ শতাংশ। গুলিতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে হত্যার পাশাপাশি রয়েছে আত্মহত্যা, অবহেলাজনিত ও অনিচ্ছাকৃত মৃত্যু। এই সময়ের মধ্যে দেশটিতে গুলিতে আত্মহত্যার হার বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, আগ্নেয়াস্ত্র রাখার অবাধ সুযোগ এসব মৃত্যুর কারণ। যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র নির্মাতাদের প্রভাবে তা চাপা পরে যায়।
বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল সড়ক দুর্ঘটনা, এরপরের কারণ ছিল বন্দুক। সময়ের সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে।
গবেষণাপত্রে বলা হয়েছে, ‘যে মৃত্যু প্রতিরোধ করা যায়, সেই মৃত্যু থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।’




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 