শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ-নরওয়ের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ-নরওয়ের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে : প্রধানমন্ত্রী
৭৭৮ বার পঠিত
সোমবার, ২৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-নরওয়ের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে : প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করার জন্য কাজ করছেন। নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ট আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে এবং সেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।

আজ সোমবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ট প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে যায়। তারা বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে এবং তারপর রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অবতরণ করে।

নরওয়ের মন্ত্রী ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা জানি এই রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।

কভিড-১৯ মহামারি সম্পর্কে শেখ হাসিনা বলেন, সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মহামারিকে সফলভাবে মোকাবেলা করেছে।
মুক্তিযুদ্ধের সময় নরওয়ের সমর্থন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধোত্তর জাতি গঠনের প্রচেষ্টার কথা স্মরণ করে তিনি বলেন, তখন থেকেই নরওয়ে আমাদের বন্ধু এবং মূল্যবান উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।

বৈঠকের শুরুতে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেনডসেন উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প