বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বর্তমান সময়ে যুদ্ধ হচ্ছে ‘অভিশাপ’: জাতিসংঘ মহাসচিব
বর্তমান সময়ে যুদ্ধ হচ্ছে ‘অভিশাপ’: জাতিসংঘ মহাসচিব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, একুশ শতকে কোনো যুদ্ধই গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেছেন, একুশ শতকে যুদ্ধ হচ্ছে ‘অভিশাপ’।
বৃহস্পতিবার কিয়েভের উপকণ্ঠে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনকালে একথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে বিদ্যমান যুদ্ধ নিরসনের উপায় খুঁজে বের করতে ইউক্রেন ও রাশিয়া সফর করছেন আন্তেনিও। প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চল শহর মারিউপোলের দখলীকৃত এলাকায় মানবিক করিডোর স্থাপনে জোর দেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আন্তেনিও। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি। ওই সব অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে হাজারো বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় আন্তেনিও বলেন,‘যখন আমি ধ্বাংত্মক ভবনগুলো দেখি, আমার মনে হয় এসব বাড়ির মধ্যে আমার পরিবারের সদস্যরাও রয়েছে। আমি কল্পনায় দেখছি, আমার নাতি-নাতনীরা আতঙ্কে দৌঁড়াচ্ছে।’
‘’২১ শতকে যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ হচ্ছে অভিশাপ এবং যখন এইসব পরিস্থিতি পর্যবেক্ষণ করি, তখন আমাদের হৃদয় অবশ্যই ক্ষতিগ্রস্থ মানুষের পক্ষে থাকে। ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ২১ শতকে কোনোভাবেই যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।’




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 