শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ সম্মেলনে একই মঞ্চে থাকছেন পুতিন-জেলেনস্কি
জি-২০ সম্মেলনে একই মঞ্চে থাকছেন পুতিন-জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণও করেছেন। অন্যদিকে একই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর থেকেই বিশ্বের নানা দেশের দেওয়া শত শত নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। যুদ্ধ থামাতে পুতিনের সাথে কয়েকবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন জেলেনস্কি। তবে নানা কারণ দেখিয়ে রাশিয়া সেই আহ্বানে সাড়া দেয়নি। জি ২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, ‘আমি জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছি। ’ এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উইদোদোর সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাশিয়া জি-২০’র সদস্য হলেও, ইউক্রেন সংস্থাটির সদস্য নয়। জেলেনস্কি এক টুইট বার্তায় তাকে আমন্ত্রণ জানানোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এ বছরের ১৫ নভেম্বর ইন্দোনেশিয়া জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির ২০টি সদস্য দেশ ও সংস্থা হলো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 