শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে গেছে নকল ইলিশ মাছে
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে গেছে নকল ইলিশ মাছে
৬৪১ বার পঠিত
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে গেছে নকল ইলিশ মাছে

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে ঈদের পর পরেই প্রবাসীরা মেতে উঠবেন বর্ষবরণ উৎসবে। পান্তা-ইলিশ খাওয়ার জন্য হয়তো অনেকেই বাজারে ঢুঁ মারবেন ইলিশ কিনতে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বাজার থেকে প্রকৃত ইলিশ কিনেই যেন প্রবাসীরা ঘরে ফিরতে পারেন তার জন্য হতে হবে একটু সাবধান ও সচেতন। কারণ এখন যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে গেছে নকল ইলিশে।
গোটা যুক্তরাষ্ট্রেই বাংলাদেশি গ্রোসারিগুলোতেই ইলিশের নামে একই আদলের মাছ ‘সার্ডিন’ ও ‘চৌক্কা’ বিক্রি করা হচ্ছে। ইলিশের নামে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিয়ে একটি অসাধু চক্র এ ভিন্ন প্রজাতির মাছ বিক্রি করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ঈদের পরই বাংলা বর্ষবরণ কর্মসূচি পালন করবে।
এদিকে প্রবাসী ক্রেতাদের অভিযোগ, নিউইয়র্কের বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে রান্না করার পরও তারা ইলিশের সেই ঘ্রাণ বা স্বাদ পাচ্ছেন না। এই মাছগুলো দেখতে ইলিশের মতো হলেও এগুলোতে খুব বেশি কাটা। আর ভাজলে তাতে ইলিশের মতো তেলও বের হয় না। যুক্তরাষ্ট্রে পবিত্র রমজানের কারণে প্রায় ৩৫টি অঙ্গরাজ্যে বসবাসকারী লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা এবারো যথাসময়ে বাংলা বর্ষবরণের কর্মসূচি স্থগিত করেছেন। প্রতি বছর এপ্রিলে বর্ষবরণের আনন্দে প্রবাসীরা মেতে উঠলেও এবার সে উৎসব থেকে সবাই বঞ্চিত হয়েছেন।
তবে রোজার পরই ঈদ আনন্দ ও বাংলা বর্ষবরণ জমজমাটভাবে পালনের চিন্তা করছেন প্রবাসীরা। নিউইয়র্কের ৫টি বৃহৎ পৌরসভা ব্রঙ্কস, কুইন্স, জামাইকা, ম্যানহাটন ও ব্রুকলিনের প্রায় অর্ধশত বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিগুলো থেকে ইলিশ মাছ কিনে নিয়মিত প্রতারিত হচ্ছেন প্রবাসী ক্রেতারা। এসব এলাকার অসাধু ব্যবসায়ীরা ইলিশের দামে দেদার বিক্রি করেছে সার্ডিন মাছ।
এছাড়াও যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, নিউজার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি ও কেন্টাকির বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিগুলোতে নকল ইলিশ বিক্রির প্রতারক চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। আসল ইলিশের দামও হাঁকাচ্ছেন তারা। তবে মাছ বিক্রেতারা ইলিশ বলে যে মাছ বিক্রি করছে, সেগুলো প্রকৃতপক্ষে ‘সার্ডিন’ ও ‘চৌক্কা’।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুসারে, ‘সার্ডিন’ দেখতে আকারে জাটকার মতো হলেও ‘চৌক্কা’ মাছ আকারে বেশ বড়। এটি লম্বায় ইলিশের অনেকটাই কাছাকাছি। তবে ইলিশের চেয়ে চওড়ায় কম। আর ইলিশের চেয়ে সার্ডিন ও চৌক্কার চোখের আকার বড়। অনেকেই তাই ইলিশের মত দেখতে এসব মাছ কিনে প্রতারিত হচ্ছেন।
জানা যায়, পরিপূর্ণ ইলিশ লম্বায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়। সার্ডিন ও চৌক্কা আকারে ইলিশের ধারে-কাছে যেতে পারে না। সাগরে সারা বছরই কম-বেশি সার্ডিন ও চৌক্কা ধরা পড়ে। বিদেশ থেকেও আমদানি হয় সার্ডিন। তবে নববর্ষের আগে বেশি আমদানি হয়। তবে অনেক ধরনের মাছ একসঙ্গে আমদানি হয় বলে কী পরিমাণ সার্ডিন আসে সেই পরিসংখ্যান নেই।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা