শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপন
৯৮০ বার পঠিত
সোমবার, ২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপন

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, সাতক্ষীরা ও বরিশাল জেলার কিছু এলাকায় সোমবার (২ মে) ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

চাঁদপুরে জেলার বিভিন্ন উপজেলার ৪০ গ্রামের মানুষ সোমবার উৎসবের আমেজে ঈদ উদযাপন করেন। চাঁদপুরে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট বাজার জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায়। ঈদের জামাত পরিচালনা করেন মাওলানা আ স ম সালামাতুল্লা।

লালমনিরহাট জেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক শ মুসল্লি সোমবার ঈদ উদযাপন করেছেন। লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, জেলার তিনটি ইউনিয়নের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে এখানকার মুসলমানরা ঈদ উদযাপন করছেন।

কুড়িগ্রামের ভূরুইঙ্গামারী উপজেলার দুই গ্রামের মুসলমানরা সোমবার পবিত্র ঈদ উদযাপন করেছেন। সকালে ঈদের জামাতে প্রায় দেড় শতাধিক পরিবার অংশ নেয়। জেলার আহলে হাদিস নামে একটি সংগঠনও সোমবার ঈদের জামাত করেছে।

দিনাজপুরে জেলার কয়েকটি স্থানে সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের পার্টি সেন্টারে সকাল ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা মোখলেছুর রহমানের নেতৃত্বে তিন শতাধিক মানুষ নামাজে অংশ নেন।

দিনাজপুর জেলার মুসলমানদের একটি অংশ ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়া অব্যাহত রেখেছেন।

এদিকে সাতক্ষীরার জেলার সদর, তালা ও কলারোয়া উপজেলার কিছু মুসল্লি সোমবার সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন।

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে জেলার কয়েকটি উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবার সোমবার ঈদুল ফিতর উদযাপন করেছেন। তারা সবাই চট্টগ্রামের চন্দনাইশের জাইগরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সোমবার ঈদ উদযাপন করা হচ্ছে। তবে বাংলাদেশে মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না