শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদকীয় » বাজেটে কর্মহীনদের পুনর্বাসনের ওপর জোর দিতে হবে
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদকীয় » বাজেটে কর্মহীনদের পুনর্বাসনের ওপর জোর দিতে হবে
৮৯৩ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজেটে কর্মহীনদের পুনর্বাসনের ওপর জোর দিতে হবে

---ড.আরিফুর রহমানঃ বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত ‘ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধান’ শীর্ষক একটি গবেষণা কাজ সম্পন্ন করেছেন। এ গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাসের আঘাতে দেশের ৩ কোটি ৫৯ লাখ মানুষ কাজ হারিয়েছেন। তবে এরই মধ্যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর ফলে পরিস্থিতি সামান্য বদলেছে। কর্মহীন মানুষের হার লকডাউনের সময়ের তুলনায় কমেছে। কিন্তু দুঃসংবাদ হলো, কাজের বাজারে পা রাখার যোগ্য প্রায় দেড় কোটি মানুষ আগের পেশায় ফিরতে পারেননি। তারা করোনার আগে কৃষি, শিল্প, সেবা, নির্মাণ, পরিবহণ, পাইকারি ও খুচরা বাজার প্রভৃতি খাতে কর্মে নিয়োজিত ছিলেন।

গবেষণাপত্রে আরও উঠে এসেছে, কর্মহীন হওয়া মানুষের মধ্যে ৪০ শতাংশ তাদের আগের পেশায় ফিরতে পারবেন না, কারণ শ্রমবাজারের ধরনটাই পালটে গেছে। অনেক ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব ও উপযোগিতা বেড়েছে।

সন্দেহ নেই, আবুল বারকাতের গবেষণাপত্রের তথ্যগুলো আমাদের মন খারাপ করে দেয়। এই মন খারাপ হওয়াটা আরও তীব্র হয়, যখন আমরা মূল্যস্ফীতি দেখতে পাই। এই যে বেকার হয়ে যাওয়া কিংবা দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া-এ থেকে পরিত্রাণের উপায় কী? সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, সরকারকে এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়াতে হবে এবং এই কর্মসূচির অর্থ সুষ্ঠুভাবে বিতরণ করতে হবে। আর সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ পরামর্শ দিয়েছেন, কর্মহীন মানুষের পুনর্বাসনের জন্য কর্মসংস্থান সৃষ্টির দিকে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। তিনি বলেছেন, গ্রামে যেসব ক্ষুদ্র প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো বন্ধ করা যাবে না। এসব ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সামনে ২০২২-২৩ সালের বাজেট। আমরা মনে করি, বাজেট মানে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়। বাজেট হলো এমন একটি সামাজিক দর্শন, যা মানুষের অর্থনৈতিক জীবনকেই পরিচালিত করে না, তাদের উন্নত জীবনের জন্য পথপ্রদর্শনও করে। কাজেই করোনার কারণে যারা কর্মহীন হয়েছেন অথবা দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন, আগামী বাজেটে তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন দিকনির্দেশনা থাকা উচিত, যা তাদের জীবন সম্পর্কে আশাবাদী করে তুলবে। কর্মহীনদের জন্য কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিতে হবে বাজেটে। শুধু তাই নয়, প্রয়োজনে তাদের জন্য ঘোষণা করতে হবে প্রণোদনা প্যাকেজ। বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকারও।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না