শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নেত্রকোনা মা ও নবজাতক মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক গ্রেপ্তার
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নেত্রকোনা মা ও নবজাতক মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক গ্রেপ্তার
৭২২ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেত্রকোনা মা ও নবজাতক মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় সন্তান প্রসব করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় পশুচিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই প্রসূতির স্বামীর করা মামলায় গ্রেপ্তার করে তাঁকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গঠন করা কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বুধবার বেলা দুইটার দিকে বারহাট্টার চন্দ্রপুর গ্রামে পশুচিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করাতে গিয়ে প্রসূতি শরীফা আক্তার (২০) ও তাঁর নবজাতকের মৃত্যু হয়। এ নিয়ে শুক্রবার মিডিয়াতে ‘পশুচিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, মা ও নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। শরীফা আক্তার চন্দ্রপুর গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে। তিনি এবার বারহাট্টা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গত বছর সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার নামাগাঁও গ্রামে মহসিন মিয়ার সঙ্গে শরীফার বিয়ে হয়। আর অভিযুক্ত পশুচিকিৎসক আবুল কাশেম একই উপজেলার জীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় পশুচিকিৎসার পাশাপাশি মানুষের চিকিৎসাও করেন।

আবুল কাশেমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহত শরীফার স্বামী বাদী হয়ে অপচিকিৎসার অভিযোগ এনে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ওই হাতুড়ে চিকিৎসককে আজ সকালে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মা ও নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে বৃহস্পতিবার গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে। কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিহাব উদ্দিন। মোস্তাফিজুর রহমান আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে  বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও মা ও নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে জেলা প্রশাসকের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাঁরা। সেখানে উপস্থিত এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। বাচ্চা প্রসব করাতে গিয়ে এপিওসটমি (যৌনাঙ্গ আংশিক কাটা) করা ও স্যালাইনের সঙ্গে ব্যথা বাড়ানোর ইনজেকশন দেওয়ার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত পশুচিকিৎসক আবুল কাশেম পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর সনদ দেখাতে বলা হবে।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?