শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কা বিক্ষোভে উত্তাল, নেতাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কা বিক্ষোভে উত্তাল, নেতাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা
৬৭৪ বার পঠিত
মঙ্গলবার, ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কা বিক্ষোভে উত্তাল, নেতাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে আছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার তাঁর ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও থামেনি সহিংসতা।সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতা শাসক রাজাপক্ষে ও সাংসদদের বেশ কয়েকটি ভবন পুড়িয়ে দিয়েছে।
এর আগে গতকাল দেশটির জাদুঘর, রাজাপক্ষের পৈতৃক বাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ১৯০ জন আহত হয়েছে।

এছাড়া রাজধানী কলম্বোর বাইরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্যের (এমপি) গাড়ি ঘিরে ধরলে ওই এমপি প্রথমে বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন, এরপর নিজের ওপরই গুলি চালান। আত্মঘাতী হওয়া এমপির নাম অমরাকীর্তি আথুকোরালা বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ।বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারি বাসভবনে থাকা অবস্থায় বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করে।

কর্তৃপক্ষ সহিংসতা দমনের চেষ্টায় বুধবার সকাল পর্যন্ত কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য রাজাপক্ষে পরিবারের শাসনকেই দায়ী করে আসছে। বিরোধীদের অভিযোগ, অর্থনীতিতে ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা ঋণের ভারে ডুবতে বসেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া দেশজুড়ে চলা রাজনৈতিক সংকট সমাধানে প্রধানমন্ত্রী মাহিন্দাকে পদত্যাগ করার অনুরোধ জানান। এরপর গতকাল পদত্যাগ করেন মাহিন্দা। তাঁর পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য পার্লামেন্টের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ক্ষমতাসীনদের একদল সমর্থক মাহিন্দাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়ে স্লোগান দিতে থাকে। এরপর মাহিন্দার সঙ্গে তাদের বৈঠক হয়। এই বৈঠক শেষ করে তারা মিছিল নিয়ে গিয়ে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। হামলাকারীদের সেখান থেকে সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না