শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭
দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আহত হয়েছেন ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (১৩ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বহুতল ভবনটিতে আগুন লাগে। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়েন দিল্লিবাসী।
প্রথমে ভবনের একতলায় আগুন আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভবনটির দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় উপরের তলার মানুষজন আটকে পড়েন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ভবনটির মালিককে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দিল্লি পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক ভবনটিতে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। প্রথম তলার সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারী সংস্থার অফিস থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে।




মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা 