রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী
ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধ করেনি। আর বন্ধ করলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। সরকার পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে।
রোববার সিলেট সদর খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আগাম বন্যায় হাওড়ের ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে জাতীয় খাদ্য নিরাপত্তায় এর তেমন প্রভাব পড়বে না। এবার হাওড়ে গতবারের চেয়ে বেশি জমিতে ধানের চাষাবাদ হয়েছিল। এছাড়া সামনে আউশ উৎপাদন হবে, কৃষক দ্রুতই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
তিনি বলেন, সিলেটে ধান-চালের মজুত ব্যবস্থা শক্তিশালী করতে একটি স্টিল রাইস সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
ধানের দাম বাড়ানো হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিকভাবে ধানের দাম নির্ধারণ করা হয়, যাতে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়। সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিয়ে থাকে। ধানের দাম বাড়লে চালের দামও বাড়বে। সে কারণে যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে, সে দামেই ধান-চাল সংগ্রহ করা হবে।
এ সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. রায়হানুল কবীর, পরিচালক মো. জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 