মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ন্যাটো জোটের পক্ষে ভোট দিল- ফিনল্যান্ডের জাতীয় সংসদ
ন্যাটো জোটের পক্ষে ভোট দিল- ফিনল্যান্ডের জাতীয় সংসদ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর আগে ফিনল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন।
২০০ আসনের সংসদে ১৮৮ জন সদস্য প্রস্তাবটির পক্ষে এবং মাত্র আটজন বিপক্ষে ভোট দেন। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি সংসদে পাস হয়।
এর আগে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনপত্রে সই করেন। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছে।
ন্যাটো জোটের পক্ষ থেকে দুই দেশকে সদস্য করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ন্যাটো বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই দুই দেশকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা হবে। তবে জোটের অন্যতম সদস্য তুরস্ক এর বিরোধিতা করে আসছে।
ন্যাটো জোটের শর্ত অনুযায়ী সমস্ত সদস্যকে নতুন সদস্য গ্রহণ করার ব্যাপারে একমত হতে হবে। যদি শেষ পর্যন্ত তুরস্ক তার বিরোধিতা অব্যাহত রাখে তাহলে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটের বর্তমান আইনগত অবকাঠামোয় সদস্য হতে পারবে না।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 