শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ডলারের দাম ১০২ টাকা
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ডলারের দাম ১০২ টাকা
৭০৮ বার পঠিত
মঙ্গলবার, ১৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ডলারের দাম ১০২ টাকা

---বিবিসি২৪নিউজ,অথনৈতিক প্রতিবেদক ঢাকাঃ দেশে লাগামহীন হয়ে পড়ছে ডলারের দাম। দিন যত যাচ্ছে, ডলারের দাম ততই বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়ে খোলাবাজারে ১৩-১৪ টাকা বেশি দামে ডলার বেচাকেনা হচ্ছে। ব্যাংকগুলোতে ৭-৮ টাকা বেশি দামে বেচাকেনা হচ্ছে ডলার। ডলারের বাজার কবে স্থিতিশীল হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় বিভিন্ন মানি এক্সচেঞ্জের কর্মকর্তা ও ব্যাংকারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ গতকাল সোমবার ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা পুনঃনির্ধারণ করেছে। এর এক দিনের মাথায় খোলা বাজারে ডলারের দাম ১০২ টাকা অতিক্রম করেছে।

ডলারের দাম পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনাবেচা হয়েছিল ৮৫ টাকা ৮০ পয়সায়, যা ৯ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা। গত ২৩ মার্চ ৮৬ টাকা ২০ পয়সায় ডলার বেচাকেনা হয়। গত ২৭ এপ্রিল ডলারের দাম ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৪৫ পয়সা হয়। ১০ মে ডলার প্রতি আরও ২৫ পয়সা দাম বেড়ে ৮৬ টাকা ৭০ পয়সা হয়। গতকাল ১৬ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে এক সপ্তাহের ব্যবাধনে ডলারের দাম ১ টাকা ৫ পয়সা বেড়েছে। এক মাসের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৩০ পয়সা।

৫ বছর আগে ২০১৭ সালের মে মাসে ডলারের বাজারে বেশ অস্থিরতা দেখা গিয়েছিল। ওই বছরের ২ মে ডলারের দাম ছিল ৮০ টাকা ৩৫ পয়সা। এক দিন পরেই তা বেড়ে দাঁড়িয়েছিল ৮০ টাকা ৪০ পয়সা। এভাবে এক দিন পরপর ডলারের দাম বাড়তে দেখা গেছে। ওই মাসে আবার বেশ কয়েক দফা ডলারের দাম কমেছেও। ওঠানামার পর ওই বছর ৩১ মে ডলারের দাম হয় ৮০ টাকা ৫৭ পয়সা।

১০ বছর আগে ২০১২ সালে মে মাসেও ডলারের বাজার উত্তাল ছিল। ওই বছরের মে মাসের শুরুতে ডলারের দাম ছিল ৮১ টাকা ৮৫ পয়সা। সারা মাস ওঠানামার পর ৩১ মে ডলার ৮১ টাকা ৯৪ পয়সায় বেচাকেনা হয়েছিল।

রাজধানীর বনানীর ক্রাউন এক্সচেঞ্জের কর্মকর্তা আল আমীন বলেছেন, ‘আজ ডলারের দাম ১০২ টাকা ৩০ পয়সা। আগামীকাল আরও বাড়ার সম্ভাবনা আছে। দাম বাড়লেও ডলার পাওয়া যাচ্ছে না। তাই, চাহিদা অনুযায়ী ডলার ক্রেতাদের দিতে পারছি না। আমরা আজ ডলার ১০১ টাকা ৩০ পয়সায় কিনে ১০২ টাকা ৩০ পয়সায় বিক্রি করেছি।’

পল্টনের ক্যাপিটাল এক্সচেঞ্জের কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘আজ মঙ্গলবার আমাদের এখানে ১০১ টাকা ৩০ পয়সায় ডলার বিক্রি হয়েছে। আমরা ১০০ টাকা ৩০ পয়সায় কিনেছি। ডলারের চাহিদা থাকায় দাম বাড়ছে। বাজারে ডলারের সংকট আছে। কয়েকদিনে যে হারে ডলারের দাম বেড়েছে, তাতে আরও বাড়ার সম্ভাবনা আছে।’
মানি এক্সচেঞ্জের কর্মকর্তা ও ব্যাংকাররা জানিয়েছেন, দেশে যে হারে পণ্য আমদানি হচ্ছে, তার ব্যয় পরিশোধ করতে ডলারের চাহিদা বেড়েছে। আমদানির সঙ্গে সঙ্গে রপ্তানি আয় সেভাবে বাড়েনি। এতে বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। তাছাড়া, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে খুব বেশি গতি আসছে না। আগের চেয়ে রেমিট্যান্স আহরণ কম। তাই, ডলারের চাহিদা বাড়ায় দামও বাড়ছে। দিন দিন ডলারের বাজার অস্থিরতা দেখা দিচ্ছে। তবে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নির্ধারণ করে দিয়ে বাজার স্থিতিশীল রাখতে চাচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে দেশে কার্যরত ব্যাংকগুলোর কাছে চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমছে। তবু, ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে না, উল্টো দাম বাড়ছে। ডলারের বাজার কবে স্থিতিশীল হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেছেন, ‘আমদানি দায় ডলারের মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে। একই সঙ্গে রপ্তানি আয় যেভাবে বাড়ার কথা ছিল, সেভাবে বাড়ছে না। আমদানি-রপ্তানির মধ্যে যে ঘাটতি আছে, তা পূরণের চেষ্টা করতে হবে। তাছাড়া, আমরা রেমিট্যান্স আহরণ বাড়ানোর ওপর জোর দিচ্ছি। রেমিট্যান্স আহরণ বাড়লে ডলারের জোগান দেওয়া সম্ভব হবে।’



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।