বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ (বৃহস্পতিবার) বলেছেন, আগামী সোমবার থেকে পুনরায় পাম তেল রপ্তানি শুরু হবে।
নিজ দেশে রান্নার তেল–সংকটের স্বল্পমেয়াদী সমাধানের অংশ হিসেবে গত ২২ এপ্রিল জোকো উইদোদো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
এক অনলাইন ব্রিফিংয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আজ বলেন, দেশের ভেতরে রান্নার তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং কৃষক ও সহযোগী শ্রমিকসহ পাম তেল খাতের ১ কোটি ৭০ লাখ মানুষের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি ২৩ মে সোমবার থেকে পাম ওয়েল রপ্তানি পুনরায় চালু হবে।
তিনি আরও বলেন, সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে যাতে করে সাশ্রয়ী মূল্যে রান্নার তেলের চাহিদা মেটানো যায়।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর উইদোদো জানিয়েছিলেন, দেশের ২৭ কোটি মানুষের জন্য রান্নার তেলের সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই পাম তেল উৎপাদনের সঙ্গে জড়িতরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে আসছিলেন। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন। বিশ্বের ৬০ শতাংশ পাম ওয়েল উৎপাদিত হয় ইন্দোনেশিয়ায়।




বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি 