শিরোনাম:
●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | স্বাস্থ্যকথা » দেশে প্রতিদিন ১৯০০ মানুষ মারা যায় অসংক্রামক রোগে: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় | স্বাস্থ্যকথা » দেশে প্রতিদিন ১৯০০ মানুষ মারা যায় অসংক্রামক রোগে: স্বাস্থ্যমন্ত্রী
৮১১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে প্রতিদিন ১৯০০ মানুষ মারা যায় অসংক্রামক রোগে: স্বাস্থ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মাঝে ৭০ শতাংশই মারা যান অসংক্রামক রোগে। আর দৈনিক হিসেবে অসংক্রামক রোগে প্রতিদিন মারা যাওয়া মানুষের সংখ্যা ১৯০০।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অসংক্রামক রোগে মৃত্যুর কারণ হিসেবে তিনি বলেছেন, অন্যান্য কারণের মধ্যে দূষণও এই মৃত্যুর বড় কারণ। এর কারণেই নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যভ্যাসও এর জন্য দায়ী।

তিনি বলেন, ‘বাতাসে পলিউশন, খাবারে পলিউশন, দূষিত খাবার, দূষিত পানি নানা কারণে আমাদের এই অসংক্রামক ব্যাধি গুলো হয়ে থাকে। এর পাশাপাশি আছে আমরা কায়িক পরিশ্রম করি না বসে বসে কাজ করি। যার ফলে আমাদের নানান অসংক্রামক ব্যধির সৃষ্টি হয়। মানুষ যদি সচেতন হয় তবেই এইসব অসংক্রামক ব্যাধি নির্মূল করা যেতে পারে।’

‘এছাড়াও মোবাইল ও স্কিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বাড়ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। এর কারণে হাসপাতালে বেশ চাপ পড়ে উৎপাদনে প্রভাব পড়ে। এছাড়াও আত্মহত্যাও এসব কারণে বাড়ছে। মানসিক স্বাস্থ্য পলিসি কেবিনেটে পাস হয়েছে’—যোগ করেন তিনি।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেকদূর এগিয়ে গিয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা ভালো চিকিৎসা দিতে গেলে গবেষণা দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে। এরই মধ্যে অসংক্রামক রোগ বেড়ে গেছে। এই গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা নিতে সহজ হয়।

চিকিৎসা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, যেদেশে স্বাস্থ্যব্যবস্থা ভালো নয় সে দেশের কাঠামো সুন্দর হয় না। একটি হাসপাতাল করলে দরকার হয় ডাক্তার, নার্সদের। আর উন্নত সেবা দিতে দরকার হয় গবেষণার। এই গবেষণা আমাদের কাজে লাগবে।

আমাদের ৩৮টি মেডিকেল কলেজ, ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে সাথে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্য সেবায় সংক্রামণ ব্যাধি মোকাবিলায় প্রাতুত ছিল। আমারা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করেছে। এসব এখন নিয়ন্ত্রণে।

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পৃথিবীর মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা জানতে চাইবেন বাংলাদেশের আগের চারটি কোন দেশ। বাংলাদেশের আগের চারটি দেশ মিলিয়ে মোট জনসংখ্যা ১ কোটি। আমরা এক কোটি ২০ লাখ টিকা একদিনে দিয়েছি। অথচ ওই চারটি দেশের মোট জনসংখ্যা ১ কোটি নয়। আমাদের মোট জনসংখ্যা ১৭ কোটি। সে দিক দিয়ে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে এক নম্বরে আছে।

অধ্যাপক রোবেদ আমিনের সভাপতিত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, প্রফেসর এনায়েত, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।



আর্কাইভ

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান