শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নৌ প্রকৌশলী হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলারঃ বিএসসি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নৌ প্রকৌশলী হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলারঃ বিএসসি
৬১৮ বার পঠিত
বুধবার, ২৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌ প্রকৌশলী হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলারঃ বিএসসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ইউক্রেইনে যুদ্ধের মধ্যে দায়িত্ব পালনে গোলার আঘাতে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারের ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এই তথ‍্য জানানো হয় বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডলারের দাম চড়া থাকায় বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী ক্ষতিপূরণের এই অঙ্ক প্রায় ৫ কোটি টাকার সমান। তবে কবে কিংবা কীভাবে এই ক্ষতিপূরণ আসবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধিতে কর্মরত অবস্থায় গত ২ মার্চ ইউক্রেইনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর।

গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। জাহাজের ২৯ নাবিককে মলদোভা-রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর ১৪ মার্চ দেশে আনা হয় হাদিসুরের লাশ, পরে দাফন করা হয় বরগুনায় তার বাড়িতে।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরিও দেওয়া হয়েছে। তিনি আগামী ১ জুন কাজে যোগ দেবেন।

জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরীর অংশগ্রহণে এই সভায় পরিচালনা পর্ষদের সদস‍্য নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন,পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা