শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেষ শ্রদ্ধা আর ভালবাসা সিক্ত বরেণ্য সাংবাদিক গাফফার চৌধুরী
শেষ শ্রদ্ধা আর ভালবাসা সিক্ত বরেণ্য সাংবাদিক গাফফার চৌধুরী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’গানের রচয়িতা-বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
শনিবার দুপুর একটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর আগে দুপুর ১টার দিকে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকার হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে সরকারের পক্ষে গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই ফ্লাইটে আসেন আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫ টায় আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে।
গত ১৯ মে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টায় লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংবাদিক। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করা আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।




ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু 