শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » খুলনা-কলকাতা রুটে রোববার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস
খুলনা-কলকাতা রুটে রোববার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সঙ্গে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস।মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন।ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে।
মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে।
স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে।
ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 