শিরোনাম:
●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ●   ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ●   অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক ●   পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ●   জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শান্তিরক্ষীরা বহি-বিশ্বে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন আশা প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শান্তিরক্ষীরা বহি-বিশ্বে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন আশা প্রধানমন্ত্রীর
৭১৪ বার পঠিত
রবিবার, ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিরক্ষীরা বহি-বিশ্বে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন আশা প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- শান্তিরক্ষী সদস্যগণ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের দক্ষতা পেশাদারিত্ব সাহস ও নিষ্ঠা দ্বারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন এবং দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবেন বলে আশা প্রকাশ করেছেন ।

রোববার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরো আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এ জন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিশ্বশান্তির জন্য অকাতরে নিজেদের জীবন বিসর্জনদাসকারি সকল শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মিশন এবং বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের অনন্য অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং এ দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করেছে। একইসঙ্গে বিশ্বের অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশসমূহের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারির মধ্যেও বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি স্থাপনে বাংলাদেশি শান্তিরক্ষীগণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনার মাধ্যমে ঐ সকল দেশের জনগণের আস্থা অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে যে গৌরব ও মর্যাদা লাভ করেছে, তা আমাদের শান্তিরক্ষীদের অসামান্য পেশাদারিত্ব, সাহস, বীরত্ব ও দক্ষতারই অর্জিত ফসল।

বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং একই বছর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় দেওয়া তার ঐতিহাসিক ভাষণে বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত সমর্থনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তখন থেকেই বাংলাদেশ বিশ্বের শান্তিপ্রিয় ও বন্ধুপ্রতিম সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত সকল শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা এবং সকল শান্তিরক্ষীর সাফল্য ও মঙ্গল কামনা করেন।



এ পাতার আরও খবর

মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল
ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

আর্কাইভ

ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস