শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্যোশাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়ানোয় দায়ে তিন যুবকের ৬ বছর কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্যোশাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়ানোয় দায়ে তিন যুবকের ৬ বছর কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা
৮১৫ বার পঠিত
রবিবার, ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যোশাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়ানোয় দায়ে তিন যুবকের ৬ বছর কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ হোয়াটসঅ্যাপে কলেজছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে বগুড়ার তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়। রবিবার (২৯ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় তিন জনকে এই দণ্ড দেন।

বিচারক রায়ে উল্লেখ করেন, একটি ধারায় তিন আসামির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক ধারায় তাদের প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব ও আরিফুল ইসলাম আলিফ। এদের সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়। পরে মেয়েটিকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি আপস করার প্রস্তাব দেয় অপরাধীরা। টাকা না দিলে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি মিলে। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হলেও পুলিশের তদন্তে দণ্ডপ্রাপ্ত তিন জনের সম্পৃক্ততা বেরিয়ে আসে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত বাদী, ভিকটিমসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করেন।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা