শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় ১০ দ্বীপদেশগুলোর নেতারা সম্মত হয়নি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় ১০ দ্বীপদেশগুলোর নেতারা সম্মত হয়নি
৬৫৫ বার পঠিত
সোমবার, ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় ১০ দ্বীপদেশগুলোর নেতারা সম্মত হয়নি

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় ১০ দ্বীপদেশের সঙ্গে নিরাপত্তা এবং বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছে চীন। সম্ভাব্য ওই চুক্তিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বিবেচনা করে তাতে সম্মত হয়নি দ্বীপদেশগুলোর নেতারা।

চুক্তি করতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফিজিতে অবস্থান করছিলেন। তিনি ভার্চ্যুয়াল বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে এই অঞ্চলে চীনের উদ্দেশ্য সম্পর্কে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি বলেন, ক্যারিবিয়ান, আফ্রিকা এবং এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে দীর্ঘদিন ধরে বেইজিং সমর্থন দিয়ে আসছে। তারপরও দেশগুলোর নেতাদের সঙ্গে চুক্তির ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। সোমবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চীনের এই শীর্ষ কূটনীতিকের ফিজি সফরের উদ্দেশ্য ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের উপস্থিতি দ্রুত বাড়ানো। ওই সম্মেলনের আগে একটি সরকারি বিবৃতির এবং পাঁচ বছরের কর্ম পরিকল্পনার খসড়াও দ্বীপদেশগুলোর নেতাদের কাছে পাঠিয়েছিল চীন।

সেই খসড়ায় স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ প্রদান, সাইবার নিরাপত্তার কাজে জড়ানো, রাজনৈতিক সম্পর্ক প্রসারিত করা, স্পর্শকাতর সামুদ্রিক সীমানা নির্ধারণ পরিচালনা এবং দেশগুলোর স্থল ও জলভাগের প্রাকৃতিক সম্পদে বড় পরিসরে প্রবেশের আগ্রহ প্রকাশ করেছিল চীন।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
বৈঠকের পর ওয়াং ই এবং ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা এক সংবাদ সম্মেলনে প্রায় ৩০ মিনিট কথা বলেন। এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করার চেষ্টা করেন তখন তারা হঠাৎ করেই স্টেজ থেকে নেমে যান। আর এই কারণে বৈঠকে ঠিক কি কি বিষয়ে আলোচনা বা কি কি বিষয় সামনে এসেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে দ্বীপদেশগুলো চীনের পরিকল্পনা গ্রহণ করেননি।

এই ব্যাপারে ফিজির প্রধানমন্ত্রী বলেন, বরাবরের মতোই আঞ্চলিক কোনো নতুন চুক্তির ব্যাপারে আলোচনায় আমাদের নিজেদের মধ্যে ঐক্যমতকে প্রাধান্য দিই। এমন একজনের কাছে, যার সমাজ ক্রমবর্ধমান সমুদ্রের তলদেশে পিছলে যাচ্ছে, মহামারিতে যে চাকরি হারাচ্ছে কিংবা যার পরিবার দ্রব্যমূল্যের দ্রুত বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাছে ভূরাজনৈতিক সুবিধা পাওয়ার মানে খুব বেশি কিছু না।

ফিজি ছাড়াও বৈঠকে অংশ নিয়েছে সামোয়া, টোঙ্গা, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ ও নিউই। তবে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাঁচটি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে দেশগুলো রাজি হয়েছে। তবে অন্যান্য ব্যাপারেও ঐক্যমতে পৌঁছানোর জন্য আলোচনা প্রয়োজন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প