শুক্রবার, ৩ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ‘যুদ্ধ’ চলবে: রাশিয়া
ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ‘যুদ্ধ’ চলবে: রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত থাকবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরু করলেও রাশিয়া এখন পর্যন্ত একে তাদের বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে। শুক্রবার (৩ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিএনআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলএনআর) কথা উল্লেখ করে পেশকভ বলেন, ‘অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো ডিএনআর এবং এলএনআর-এর লোকদের রক্ষা করা। তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট ফলাফল অর্জন হয়েছে।’
বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে এই দুটি এলাকার বিশাল অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইউক্রেন এই দুটি এলাকাকে উল্লেখ করে “সাময়িকভাবে অধিকৃত অঞ্চল” হিসেবে। ঠিক যেভাবে তারা ক্রিমিয়াকে বর্ণনা করে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়ায় আগ্রাসন চালিয়ে ওই এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত করেছিল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত বেড়েছে।![]()




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 