শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৫ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দ.কোরিয়া-আমেরিকার যৌথ মহড়ার, জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ.কোরিয়ার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দ.কোরিয়া-আমেরিকার যৌথ মহড়ার, জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ.কোরিয়ার
৯৭৫ বার পঠিত
রবিবার, ৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ.কোরিয়া-আমেরিকার যৌথ মহড়ার, জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ.কোরিয়ার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া আবার সাগর অভিমুখে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়া ও জাপান খবর দিয়েছে। আজ (রোববার) সকালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “উত্তর কোরিয়া পূর্ব সাগরে [জাপান সাগর] অজ্ঞাত ধরনের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”

এদিকে, জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, “উত্তর কোরিয়ার দিক থেকে সাগর অভিমুখে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।” জাপান সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির কিয়োদো বার্তা সংস্থাও একই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রগুলো এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা আটটি বলে উল্লেখ করেছে।

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা তিন দিনব্যাপী বড় আকারের যৌথ সামরিক মহড়া শেষ করার পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।ওই যৌথ মহড়ায় আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান অংশ নেয়।

উত্তর কোরিয়া বহুবার ওয়াশিংটন ও সিউলের এ ধরনের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর প্রস্তুতি নেয়ার জন্য এ ধরনের মহড়া চালানো হয়।

এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৮ বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে গত ৪ মে দেশটির একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয় বলে আমেরিকা দাবি করেছে; যদিও পিয়ংইয়ং এ ঘটনা স্বীকার বা অস্বীকার করেনি। গতমাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, তার দেশ ‘সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে’ নিজের পরমাণু অস্ত্র কর্মসূচিকে ‘শক্তিশালী করবে ও এর উন্নয়ন ঘটাবে’।”



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না