শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-হাঙ্গেরি পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-হাঙ্গেরি পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর
৯৮৯ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-হাঙ্গেরি পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর

---বিবিসি২৪নিউজ, ইইঊ প্রতিনিধি : বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তো মঙ্গলবার বুদাপেস্টে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীগণ ঢাকা ও বুদাপেস্টের মধ্যে ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ প্রোগ্রামের বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এর আগে ড. মোমেন ও জিজার্তের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। জিজার্তো হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

বৈঠককালে তারা অর্থনৈতিক সহযোগিতা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনা, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী সুবিধাসহ বাণিজ্য ও বিনিয়োগ, পরমাণু জ্বালানি ও কোভিড পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষেত্রসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে সম্মত হন।

হাঙ্গেরীর পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে, আজ থেকে ঢাকাস্থ হাঙ্গেরির কন্স্যুলার অফিস পূর্ণাঙ্গ কন্স্যুলার সেবা প্রদান করতে কাজ করবে। উভয় মন্ত্রী অদূর ভবিষ্যতে ঢাকা ও বুদাপেস্টে আবাসিক মিশন খোলার আশা প্রকাশ করেন।
ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর সদ্য বিদায়ী চেয়ার হিসেবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে ড. মোমেন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে অধিকতর সমর্থন আদায়ে সহযোগিতা প্রদানের জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এ সময় দুই মন্ত্রী দূষণমুক্ত ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা করতেও সম্মত হন।

বাংলাদেশ ও হাঙ্গেরী উভয়েই নতুন পরমাণু শক্তি কেন্দ্রের জন্য অনুরূপ প্রযুক্তি ব্যবহার করছে বিধায়, তারা পরমাণু জ্বালানী ক্ষেত্রে ভবিষ্যত সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেন। তারা পরমাণু জ্বালানী পেশাজীবীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের ব্যাপারে সম্মত হন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিতে আগ্রহী ফিনল্যান্ডনবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিতে আগ্রহী ফিনল্যান্ড মন্ত্রীগণ স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম প্রোগ্রাম নামে হাঙ্গেরিয়ান বৃত্তির আওতায় চলমান সহযোগিতার সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এই প্রোগ্রামের আওতায় বছরে ১৪০ জন বাংলাদেশী শিক্ষার্থী স্নাতক-পূর্ব, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিলাভের জন্য পড়াশোনা করতে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে।

এ সময় ড. মোমেন রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন ইস্যুতে বহুপক্ষীয় ফোরামে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানান।

জিজার্তো ২০২০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে তার সফল সফরের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ড. মোমেন হাঙ্গেরীর পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী ভিক্টোর ওর্বানের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটি বিশেষ বার্তা পিটার জিজার্তোর কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্রমন্ত্রীগণ এ বছর বাংলাদেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওর্বানের সম্ভাব্য সফরের ব্যাপারে কাজ করতে সম্মত হন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা