শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমান খান প্রাণনাশের হুমকি, মুম্বাই পুলিশ চিন্তিত
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমান খান প্রাণনাশের হুমকি, মুম্বাই পুলিশ চিন্তিত
৭৯৩ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমান খান প্রাণনাশের হুমকি, মুম্বাই পুলিশ চিন্তিত

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে মুম্বাই পুলিশ রীতিমতো চিন্তিত। তাই পুলিশের পক্ষ থেকে ভাইজান আর তাঁর পরিবারকে কড়া নিরাপত্তাব্যবস্থা দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ আর ক্রাইম ব্রাঞ্চ এ মামলার তদন্ত করছে। সালমান খানের জবানবন্দি নিয়েছে পুলিশ। তবে ভাইজান জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।

গত রোববার সকালে সালমানের বাবা সেলিম খান প্রাতভ্রমণের সময় এক উড়ো চিঠি পেয়েছিলেন। এ চিঠিতে সালামানকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেলিম খান বান্দ্রা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে এফআইআর করেছিলেন।

মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে ভাইজান আর তাঁর দুই ভাই সোহেল, আরবাজ এবং সেলিম খানের বয়ান নিয়েছে। গ্যাংস্টার গোল্ডি ব্রার আর লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পর্ক আছে কি না, এ বিষয়ে মুম্বাই পুলিশকে সালমান বলেন, ‘হুমকি দেওয়া উড়ো চিঠির ব্যাপারে আমি কাউকে সন্দেহ করি না। আজকাল আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। ২০১৮ সালে আমি প্রথম লরেন্স বিষ্ণোইকে চিনি। কারণ, সে আমায় হুমকি দিয়েছিল। কিন্তু আমি জানি না গোল্ডি ব্রার কে।’

কারও থেকে কোনো হুমকি পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেছেন, ‘না, আমি কারও থেকে কোনো হুমকি পাইনি। গত কয়েক দিনে আমার কারও সঙ্গে ঝগড়া হয়নি। আর না আমি ফোনে বা মেসেজের মাধ্যমে কোনো হুমকি পেয়েছি। হুমকির চিঠি আমার বাবা পেয়েছেন। রোববার সকালে তিনি যখন হাঁটতে গিয়েছিলেন, তখন চিঠিটা পেয়েছেন। তাই কারও প্রতি সন্দেহ করার মতো কোনো কারণ আমার কাছে নেই।’

খুনের হুমকি দেওয়া এই উড়ো চিঠির সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারের হাত আছে কি না, তা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। কারণ, লরেন্স বিষ্ণোই আগে ভাইজানকে মেরে ফেলার ধমকি দিয়েছিলেন।
সালমান তাঁর আগামী ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ শুটিংয়ে ব্যস্ত। এ ছবির শুটিংয়ের জন্য তিনি হায়দরাবাদ উড়ে গেছেন। গতকাল খবর ছিল যে এ ছবির নাম পরিবর্তন করে ‘ভাইজান’ রাখা হচ্ছে। ছবিতে সালমানের বিপরীতে পূজা হেগড়েকে দেখা যাবে। আর এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিল। এ ছাড়া সালমানকে ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে।



আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী