শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২০২২-২৩ বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২০২২-২৩ বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে
৭৮৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ২০২২-২৩ বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করে। করোনাভাইরাস সংকট কাটিয়ে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। একে আরও গতিশীল করতে তিনি বিদেশে অর্জিত অর্থ ও সম্পদ দেশে এনে কর দিলে আয়কর কর্তৃপক্ষ কোন প্রশ্ন উত্থাপন করবেনা বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যা অর্থমন্ত্রী হিসেবে তার চতুর্থ বাজেট।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায়’ প্রত্যাবর্তন শীর্ষক বাজেট বক্তৃতায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি, যেখানে ঘাটতির পরিমাণ জিডিপির সাড়ে পাঁচ শতাংশ।

প্রস্তাবিত এই বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে মেটানো হবে বলে বাজেট বক্তৃতায় বলা হয়েছে।এছাড়া আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা আসবে বলে বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে তিনি আশা করছেন।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মূল কৌশল হবে বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাজেটে বরাদ্দ সুচিন্তিতভাবে নির্ধারণ করেছে, ” অর্থমন্ত্রী বলেছেন তার বক্তৃতায়।

প্রসঙ্গত, কোভিড মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে অস্থিরতা বেড়েছে এবং এর জের ধরে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশসহ সর্বত্রই।

তবে এবারও বাজেটে করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকাই রাখা হয়েছে। যদিও কর্পোরেট করহার কমানোর প্রস্তাব করা হয়েছে।

---অন্যদিকে তৈরি পোশাক শিল্প খাতকে প্রণোদনা সহায়তা অব্যাহত রাখার জন্য টেক্সটাইল শিল্পে বিদ্যমান করহার পনের শতাংশ আরও তিন বছর অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

দাম বাড়তে পারে:
•ল্যাপটপ

•প্রথম শ্রেণীর রেলসেবা

•পনির

•দই

•২০০০ সিসির বেশি প্রাইভেট কার

•আমদানি করা মোটরসাইকেল

•বডি স্প্রে

•প্রসাধনী

•আমদানি করা ফার্নিচার

•আমদানি করা ফুল ও ফল

•জুস ও প্যাকেটজাত দ্রব্য

•আমদানি করা মোবাইল ফোন

•আমদানি করা ফ্রিজ ও এসি

•চীজ ও গুড়ো দুধ

•বিদেশি পাখি

•বিদেশি সোলার প্যানেল ও গ্যাস লাইটার

•পানি পরিশোধন যন্ত্র

•বিড়ি, সিগারেট, তামাক, গুল ও জর্দা

•প্রিন্টিং যন্ত্রপাতি ও মোবাইল ব্যাটারি

•টু ও ফোর স্ট্রোক ইঞ্জিন

•কোভিড সামগ্রী

দাম কমতে পারে
•কানে শোনার যন্ত্র

•এলইডি টিভি

•এলপিজি গ্যাস সিলিন্ডার

•পোলট্রি ও ফিশ ফিড

•পলিথিন ও প্লাস্টিক ব্যাগ

•পাওয়ার টিলার

•মুড়ি

চিনি

•পশুখাদ্য

•কৃষি যন্ত্রপাতি

•দেশীয় মোটরগাড়ি

•দেশী ডায়াপার

•মাইক্রোবাস

•স্পিনিং মিলের পেপার

•দেশীয় রড ও নির্মাণ সামগ্রী

•ওয়াশিং মেশিন

•হুইল চেয়ার

•রেস্তোরাঁয় খাবার

•কাজু বাদাম

•হার্ডডিস্ক

•সিসিটিভি

•স্যানিটারি ন্যাপকিন

•মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন

•স্থানীয়ভাবে উৎপাদিত এসি ফ্রিজ

•ক্যাপসিকাম

•প্রেশার কুকার



এ পাতার আরও খবর

বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?