শিরোনাম:
●   চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প ●   অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের ●   ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ●   দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক ●   যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের ●   সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ●   ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া ●   ইরান এখন নতুন বিশ্বশক্তি ●   আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলা সিনেমা নায়ক জায়েদ খান ও ওমর সানী দ্বন্দ্বের কারণ কি, মৌসুমী বলেছেন জায়েদ ছোট ভাই
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলা সিনেমা নায়ক জায়েদ খান ও ওমর সানী দ্বন্দ্বের কারণ কি, মৌসুমী বলেছেন জায়েদ ছোট ভাই
১০১৩ বার পঠিত
সোমবার, ১৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা সিনেমা নায়ক জায়েদ খান ও ওমর সানী দ্বন্দ্বের কারণ কি, মৌসুমী বলেছেন জায়েদ ছোট ভাই

---বিবিসি২৪নিউজ,বিনোদন প্রতিবেদক ঢাকাঃ বাংলা সিনেমা নায়ক জায়েদ খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকাই ছবির আরেক চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানীর অভিযোগ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিগত চার মাস ধরে বিরক্ত করছেন জায়েদ। তাদের সুখের সংসারে ভাঙনের চেষ্টা করছেন তিনি। শুধু মৌসুমীই নয়; জায়েদ অনেক মেয়ের সংসার ধ্বংস করেছেন বলে গুরুতর অভিযোগ ওমর সানীর।

এর আগে ঢাকাই ছবির প্রযোজক ও খলঅভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে সবার সামনে কষে চড় মারেন ওমর সানী। মৌসুমীকে আর বিরক্ত না করতে সতর্ক করে দেন।

অভিযোগ, জায়েদ খানও মেজাজ হারিয়ে পকেট থেকে পিস্তল বের করে সানীকে গুলি করবেন বলে হুমকি দেন।

তবে ঢাকাই ছবির প্রযোজক ও খলঅভিনেতা ডিপজল সে ঘটনার বিষয়ে অনেক কিছুই অস্বীকার করেন। তিনি জানান, চড় বা পিস্তলকাণ্ডের কিছুই দেখেননি তিনি। আর এসব নিয়ে বিতর্ক করার কিছু নেই।

এবার মৌসুমীকে ঘিরে জায়েদের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডিপজল। জানালেন, বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে কথা হয়েছে তার।

গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এটার বিতর্কে কিছু নেই বলারও।’

---এদিকে জায়েদকে চড় মেরেও মেজাজ ঠাণ্ড হয়নি সানীর। জায়েদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সমিতির মাধ্যমে সুরাহা না হলে জিডি করবেন বলেও জানান সানী।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’



আর্কাইভ

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই