শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বাদ দিয়ে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান : আ স ম রব
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বাদ দিয়ে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান : আ স ম রব
৭৬৭ বার পঠিত
রবিবার, ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বাদ দিয়ে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান : আ স ম রব

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কিংবা শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব ও আনন্দ মিছিল বাদ দিয়ে সরকারসহ দেশবাসীকে সংকটাপন্ন সিলেটবাসীর পাশে দাঁড়াতে হবে। বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণা করতে হবে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন। আ স ম রব ও জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার যৌথভাবে এ বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, আশ্রয়কেন্দ্রগুলোতেও পানি ঢুকছে। নানা জায়গায় সড়ক ও রেলযোগাযোগসহ বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নারী-শিশু ও বৃদ্ধরা। পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সবমিলিয়ে বানভাসি মানুষদের দুর্ভোগ চূড়ান্ত সীমায় পৌঁছেছে।
এমতাবস্থায় সরকার, রাজনৈতিক দল, বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিপর্যায় থেকে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ছাড়া অন্যকিছু প্রাধান্য পেতে পারে না।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প