মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করছে জি-সেভেন
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করছে জি-সেভেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়াস্বরূপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য জি-সেভেন দেশগুলো নতুন এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে যাচ্ছে। রাশিয়ার শিল্প ও প্রযুক্তি খাতের জন্য প্রয়োজনীয় মালামাল ও সেবা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ রয়েছে নতুন এই নিষেধাজ্ঞায়।
এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের বাজেটের স্বল্পমেয়াদী ঘাটতি মেটাতে সহায়তা করার জি-সেভেনের প্রচেষ্টার অংশ হিসেবে, তারা ৭৫০ কোটি ডলারের অঙ্গীকার করবে। একই সাথে বলা হয় যে, “যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদানের জন্য সরকারগুলো এক নজিরবিহীন, দীর্ঘমেয়াদী নিরাপত্তা অঙ্গীকার” করছে।
জার্মানিতে জি-সেভেন নেতাদের সম্মেলন চলাকালীন এমন ঘোষণা আসলো। সম্মেলনে ঐ নেতারা ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে আলাপ করেন।
এছাড়াও, যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থাগুলোর উপর বিধিনিষেধ, যুদ্ধে রাশিয়ার ক্ষতি হওয়া সরঞ্জামাদি পুরণ করে নেওয়া সীমিতকরণ, এবং রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে স্বর্ণ আমদানি নিষিদ্ধকরণ।
এদিকে, গত এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মত আন্তর্জাতিক ঋণ পরিশোধে তাদের ব্যর্থতার বিষয়টি সোমবার প্রত্যাখ্যান করেছে রাশিয়া ।
দুইটি ঋনপত্র বা বন্ডের জন্য মোট ১০ কোটি ডলারের সুদের কিস্তি প্রাথমিকভাবে ২৭ মে তারিখে পরিশোধ করার কথা ছিল। তবে, তা পরিশোধের ক্ষেত্রে ৩০ দিনের বর্ধিত সময়ের সুযোগ ছিল।
ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেন যে, রাশিয়া ঐ অর্থ মে মাসেই পরিশোধ করেছে, তবে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তা আটকে যায় এবং সেই কারণে সেটি “আমাদের সমস্যা নয়”।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 