শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৯ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কলম্বিয়ার কারাগারে দাঙ্গা- অগ্নিসংযোগ, নিহত ৪৯
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কলম্বিয়ার কারাগারে দাঙ্গা- অগ্নিসংযোগ, নিহত ৪৯
৫৩৫ বার পঠিত
বুধবার, ২৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলম্বিয়ার কারাগারে দাঙ্গা- অগ্নিসংযোগ, নিহত ৪৯

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়।

দাঙ্গার সুযোগে কয়েদিরা পালিয়ে যাওয়ার ফঁন্দি করেছিল। কারারক্ষীরা যাতে এতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

কারাগারের যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস তৎপর হয়, বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

কলম্বিয়ার কারা কর্তৃপক্ষের প্রধান টিটো কাস্তেলানোস বলেন, কিছু কয়েদি ম্যাট্রেসে আগুন দেওয়ায় ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এটা যে তাদেরই বিপদে ফেলবে, সেটা তারা বিবেচনা করেনি।

পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। কীভাবে এই ভয়াবহ পরিস্থিতির তৈরি হল, তা খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

লাতিন আমেরিকার বেশিরভাগ দেশের মত কলম্বিয়ার কারাগারগুলোতেও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়। সারা দেশে ১৩২টি কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ৮০ হাজার, সেখানে বন্দি আছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না