শনিবার, ২ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে
পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ওডেশাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছে জার্মানি।
শুক্রবার ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে জার্মান সরকার।
জার্মানি সরকারের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।
শুক্রবার ভোরে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। এদের মধ্যে দুই শিশু রয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর ছয় শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রুশ বোমারু বিমান থেকে তিনটি ‘এক্স-২২’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে।
কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড (সাপের দ্বীপ) থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হলো।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 