শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সন্তানদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সন্তানদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৫৮৪ বার পঠিত
সোমবার, ৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তানদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেছেন। সন্তানদের সঙ্গে নিয়ে পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়িতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। সোমবার (৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃক বাড়িতে প্রবেশ করেন তিনি।

এর আগে, সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে উঠে।

প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করেন। গাড়ি বহরের টোল পরিশোধ করেন সজীব ওয়াজেদ জয়। বহরে ছিল ২৯ গাড়ি। ২৪ হাজার ২০০ টাকা টোল পরিশোধ করেন।

স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের ১০ দিনের মাথায় সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিল উচ্ছ্বসিত। সেতু অতিক্রমকালে প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন।

---প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ প্রায় ৫ মিনিট সেতু অবস্থান শেষে আবার গাড়িতে উঠে সেতু অতিক্রম করেন।

পদ্মা সেতুতে পুতুলের সেলফিতে প্রধানমন্ত্রী ও জয়পদ্মা সেতুতে পুতুলের সেলফিতে প্রধানমন্ত্রী ও জয়প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে উদ্বোধনী চত্বরেও কিছু সময় অবস্থান করেন। পিতা ও কন্যার ম্যুরাল ও ইলিশের ভাস্কর্যসহ চত্বরটি ঘুরে দেখেন। পরে জাজিরা প্রান্তের ২ নম্বর সার্ভিস এরিয়ায় সকালের নাস্তা করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া গেলেও রাজধানীতে ফেরার কথা রয়েছে হেলিকপ্টারে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না