শুক্রবার, ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যে কারণে শিনজো আবেকে হত্যা
যে কারণে শিনজো আবেকে হত্যা
বিবিসি২৪নিউজ,আবু শামীম পিয়ার,টোকিও থেকেঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলা চালানো হয়েছিল অসন্তোষের’ কারণে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারী তিতসুয়া ইয়ামাগামি এ তথ্য জানিয়েছে।
যে শহরে ভাষণ দেওয়ার সময় আবের ওপর হামলা চালানো হয়েছিল সেই নারা শহরেরই বাসিন্দা হচ্ছেন ইয়ামাগামি। সে জাপানের নৌবাহিনীর সাবেক সদস্য।
নাহা প্রিফেকচারাল পুলিশ ইয়ামাগামিকে উদ্ধৃত করে বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী আবের রাজনৈতিক বিশ্বাসের ওপর কোনো ক্ষোভ নয়, বরং তার ওপর অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী।
কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইনের কারণে জাপানে গুলি করে কাউকে হত্যা বিরল ঘটনা। হামলাকারী যে বন্দুক দিয়ে আবেকে গুলি করেছে সেটি তার বানানো বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাপান টুডে জানিয়েছে, আবের আততায়ীর ব্যবহৃত অস্ত্রটি দিয়ে গুলি বের হওয়ার সময় এমন শব্দ করেছিল যা একটি বিস্ফোরণের সাথে তুলনা করা যেতে পারে। গুলি ছোড়ার পরে সাদা ধোঁয়া বাতাসে উঠেছিল। অস্ত্রটির নল ডাক্ট টেপ দিয়ে মোড়ানো ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দিচ্ছিলেন আবে। ওই সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 