বুধবার, ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরপঔ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরপঔ
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে।
দেশ ছেড়ে সস্ত্রীক মালদ্বীপে পালিয়েছেন গোতাবায়া। বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান তিনি। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে গোতাবায়া দেশ ছাড়েন।
শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।
এদিকে পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের তরফ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।
দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে সব ধরনের ঘোষণা পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আসছে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 