বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী - মানিক সাহা
প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী - মানিক সাহা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। ১০০টি কার্টনে করে ৬০০ পিস (৭৫০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারস প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিংয়ের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।
ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিং বলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেকটি কার্টনে ৬টি করে মোট ৬০০টি আনারস রয়েছে। আনারসগুলো এখান থেকে সরাসরি কূটনৈতিক কার্যালয় পদ্ম ভবনে যাবে। সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’
আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ভারতের ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ সিং, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেনসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল 