শনিবার, ১৬ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ১৮ চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ১৮ চুক্তি
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যে শুক্রবার সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮টি চুক্তি সই হয়েছে।
এর মধ্যে রয়েছে জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ, আইসিটি ও স্বাস্থ্য খাতে এ সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর গালফ নিউজের।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর আলোকে এসব চুক্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বাইডেনের বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন।
এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।
এর আগে আমরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদী রেকর্ড ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে। তবে এবার যে ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে তা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 