রবিবার, ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সমরাস্ত্র’ নিয়ে আসা কার্গো বিমান বিধ্বস্ত
বাংলাদেশে সমরাস্ত্র’ নিয়ে আসা কার্গো বিমান বিধ্বস্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ সার্বিয়া থেকে সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে একটি বড় কার্গো বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এ সময় কার্গো বিমানটিতে থাকা আট ক্রুও নিহত হয়েছেন। বিমানটি উত্তর গ্রিসে বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে আগুনের কুণ্ডলি উড়তে দেখা যায়।
সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোজা স্টেফানোভিচের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, বিমানটি ১১ দশমিক ৫ টন সামরিক পণ্য পরিবহন করছিল। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা।
এদিকে গ্রিস কর্তৃপক্ষ বলেছে, বিমানটিতে আটজন ক্রু সদস্য ছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট জরুরি কল করেছিলেন। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ওই আট ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।প্রত্যক্ষদর্শীদের বরাতে গ্রিসের অ্যাথেন্স নিউজ অ্যাজেন্সি জানিয়েছেন, শনিবার রাতে আন্তোনোভ এন-১২ বিমানটি উড়ে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায়ই সেটিতে আগুন ধরে যায় এবং তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 