শনিবার, ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ থেকে ১৫ হাজার কর্মী নেবে গ্রিস
বাংলাদেশ থেকে ১৫ হাজার কর্মী নেবে গ্রিস
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ পাঁচ বছরের জন্য মোট ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেবে গ্রিস। এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চলার পর চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে পাঁচ বছরে ১৫ হাজার মৌসুমি কর্মী নেওয়ার কথা ছিল।
কিন্তু তা বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন ছিল। অবশেষে বুধবার প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়েছে।
দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি টুইটে এ খবর নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।
কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 