সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পার্কে গুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পার্কে গুলি, নিহত ২
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া : যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি পার্কে দুই গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বিকাল ৪টার দিকে একটি গাড়ির শো চলাকালীন সান পেদ্রোর পেক পার্কের ভেতরে গুলি চালানো শুরু হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগের ক্যাপ্টেন কেলি মুনিজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেক পার্কে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গোলাগুলির ঘটনা ঘটে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি কাউন্টি পুলিশ। লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পার্কের ভেতরে গোলাগুলির পর চারজন পুরুষ ও তিনজন নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তৃপক্ষ ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 