মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশ উচ্চ ঝুঁকিপূর্ণ, ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ উচ্চ ঝুঁকিপূর্ণ, ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেও ফের বাড়ছে। সাম্প্রতিক এই পরিস্থিতিতে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় ফেলে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সিএনএন।
তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এর মধ্যে মধ্য আমেরিকার দুটি দেশ রয়েছে।
‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকার ছয়টি দেশ হচ্ছে- বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর এবং হন্ডুরাস।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিলে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ বিবেচনায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 