শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালের পথে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালের পথে বাংলাদেশ
৬০০ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালের পথে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ, সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টসঃ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিলেন পল স্মলির শিষ্যরা।এবার দ্বিতীয় ম্যাচে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিল তারা। ম্যাচের সব ক’টি গোলই হয়েছে প্রথমার্ধে।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা।
প্রথমার্ধেই ২-১ ব্যাবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

আজ (২৭ জুলাই) বুধবার ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথমে গোলে করে এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। ম্যাচের ২৯তম মিনিটে ইমরান খানের লং বল ধরে বা পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
এর আগেও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচের মাত্র নয় মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে এগোতে থাকেন নোভা। তাকে রুখতে এগিয়ে আসেন ভারতের গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে চিপ করেন নোভা। তবে সাইড বারে লেগে বল ফিরে আসে।

ভারত সমতায় ফিরেছিল ম্যাচের ৩৫তম মিনিটে। ভিবিন মহাননের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন গুরকিরাত সিং।

প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতর ব্রিজেস গিরি ফাউল করে বসেন নাহিয়ানকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নোভা। তার জোড়ালো শটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুকরণে উদযাপন করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী