শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সঙ্গে আমেরিকার বন্দী বিনিময় চুক্তির প্রস্তাব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সঙ্গে আমেরিকার বন্দী বিনিময় চুক্তির প্রস্তাব
৬২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার সঙ্গে আমেরিকার বন্দী বিনিময় চুক্তির প্রস্তাব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বন্দি বিনিময় চুক্তি করার জন্য আমেরিকা রাশিয়াকে বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এই চুক্তির আওতায় আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানকে রাশিয়া মুক্তি দেবে। এর বিপরীতে আমেরিকা রুশ অস্ত্র ঠিকাদার ভিক্টর বাউটকে ছেড়ে দেবে।

মাদক সংক্রান্ত ঘটনায় গ্রাইনার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পল হোয়েলানকে আটক করে রাশিয়া। অন্যদিকে, ভিক্টর বাউটকে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে আটক করা হয়। সেসময় তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ এবং মার্কিন নাগরিকদের হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। থাইল্যান্ডে আটক হওয়ার দুই বছর পর ভিক্টরকে আমেরিকার হাতে তুলে দেয়া হয়।

মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার রাশিয়ায় আটক রয়েছেন
চুক্তি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, “আগামী দিনগুলোতে আমি আশা করি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলব। আমেরিকার জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আমি তার সঙ্গে ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানের মুক্তির বিষয় নিয়ে নিয়ে কথা বলব।“

এ বিষয়ে আমাদের সরকার বারবার এবং সরাসরি প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং বিষয়টি নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে ফলোআপ করব।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর কিছুদিন পর মাদকদ্রব্য সঙ্গে রাখার কারণে ব্রিটনি গ্রাইনারকে রাশিয়ার পুলিশ আটক করে। অন্যদিকে, মার্কিন সাবেক মেরিন সেনা হোয়েলানের বিরুদ্ধে ২০২০ সালে রাশিয়া গুপ্তচর ভিত্তির অভিযোগ আনে। তিনি বর্তমানে রাশিয়ার কারাগারে ১৬ বছরের জন্য জেল খাটছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের এই প্রস্তাব সম্পর্কে রাশিয়া কী ভাবছে তা জানা যায়নি।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র