শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
৫৯৭ বার পঠিত
শনিবার, ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ মেয়েদের কোপা আমেরিকার ফাইনালে ওঠা হলো না আর্জেন্টিনা দলের। টুর্নামেন্ট জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল তাদের।

তবুও প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণই ছিল আর্জেন্টিনার কাছে। কারণ এ ম্যাচ জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত আর্জেন্টিনার।

আর সেই লক্ষ্যে সফল আলবিসেলেস্তেরা। ১৩ মিনিটে ৩ গোল করে মেয়েদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দলটি।

কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে শনিবার সকালে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা নারী দল।

আর্জেন্টিনার পক্ষে গোল জোড়া করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। একটি এসেছে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দোর পা ছুঁয়ে। অন্যদিকে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলে তাদের কারো কৃতিত্ব নেই। আত্মঘাতী গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ।

৩ গোলের একটিও প্রথমার্ধে দিতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৩৯ মিনিটে নুনিয়েজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা।

ম্যাচে ৭৮ মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরান ইয়ামিলা রদ্রিগেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে ৩-১ ব্যবধান গড়ে দেন ইয়ামিলা।

অর্থাৎ মাত্র ১৩ মিনিটেই ৩টি গোল করে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনে মেসির দেশের প্রমিলারা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র