শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিঘ্নিত হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিঘ্নিত হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা
৮২৫ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিঘ্নিত হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্ট্রানেটের গতি কম থাকায় নির্বাচন কমিশনের (ইসি) অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে একদিকে যেমন নাগরিকের ভোগান্তি বাড়ছে, তেমনি ঝুলে থাকা আবেদনের সংখ্যাও বাড়ছে।

ইসি কর্মকর্তাদের ভাষ্য, মাঠ কর্মকর্তারা এ নিয়ে বারবার তাগাদা দিলেও সমস্যার সমাধান হচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় অংশ নিয়েও তারা এ সমস্যার তুলে ধরেছেন।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ইন্ট্রানেটের গতি কম থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে পেন্ডিং আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন মাঠ কর্মকর্তারা।

এছাড়া নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেনও জানিয়েছেন, ‘ভোটার তালিকা হালনাগাদ’ শীর্ষক প্রশিক্ষণের সময় প্রশিক্ষণার্থীরা ইন্ট্রানেট কানেকটিভিটি/গতি সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন। এসব আলোচনার প্রেক্ষিতে সিনিয়র মেইটেইনেন্স ইঞ্জিনিয়ার (আইসিটি অপারেশন) সভায় জানান, বিটিসিএল (বাংলাদেশে টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) সব উপজেলায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে রাউটার কনফিগারেশনের কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম সম্পন্ন হলে উপজেলা পর্যায়ে একই সঙ্গে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) এবং মডেমের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করা যাবে। তখন ইন্ট্রানেট কানেকটিভিটি/গতি সংক্রান্ত সমস্যা থাকবে না।

সভা শেষে সিস্টেম ম্যানেজারকে মাঠ পর্যায়ে ভিপিএন সংযোগ দ্রুত শেষ করে ইন্ট্রানেট সমস্যা দূর করার নির্দেশনা দিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মাঠ পর্যায়ে এনআইডি সেবার গতি বাড়াতে গত এপ্রিলে বিটিসিএল-এর ভিপিএন সংযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এ লক্ষ্যে ২৪ এপ্রিল ইসি ও বিটিসিএল-এর মধ্যে একটি চুক্তির স্বাক্ষরিত হয়। এর আগে মোবাইল অপারেটরগুলোর মডেম দিয়ে ভিপিএন চালিয়ে আসছিল ইসি।

কথা ছিল ওই চুক্তির ফলে মাঠ পর্যায়ে আর কোনো সমস্যা হবে না। ফলে স্থানীয় পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি সেবা, আঙ্গুলের ছাপ ম্যাচিং বা ব্যক্তি সনাক্তকরণসহ ইসির সব ধরনের কার্যক্রমে গতি বাড়বে।ইন্ট্রানেট সংযোগের মাধ্যমেই নির্বাচনি ফলাফল পাঠানো, মাঠ পর্যায়ের সার্ভারের সঙ্গে এনআইডি সেন্ট্রাল সার্ভারের সংযোগসহ দাফতরিক চিঠি চালাচালি করে থাকে ইসি। বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখের বেশি নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ এনআইডি সংশোধন, স্থানান্তরসহ নানা ধরণের আবেদন করেন। আসে নতুন ভোটার হওয়ার আবেদনও। এই সব কাজের জন্যই প্রয়োজন ইন্ট্রানেট সংযোগ। এক্ষেত্রে ইন্ট্রানেটের গতি সমস্যা ইসির জন্য একটি বড় সমস্যা বলে মনে করেন সংস্থাটির কর্মকর্তারা।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না