শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শোক দিবসের ব্যানার ও পোস্টারে শুধু বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের নির্দেশনা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শোক দিবসের ব্যানার ও পোস্টারে শুধু বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের নির্দেশনা
১২৩৮ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোক দিবসের ব্যানার ও পোস্টারে শুধু বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের নির্দেশনা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্য কারও ছবি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে যাদের এলইডি বোর্ড রয়েছে, তারা শোক দিবসের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন। শনিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ ও আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এসময় দুই বিভাগের যুগ্ম-সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর ও সংস্থা প্রধানসহ অনধিক পাঁচজন উপস্থিত থাকবেন।

জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন। যাদের এলইডি বোর্ড রয়েছে, তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রেখে ব্যানার টাঙাতে হবে। পোস্টার ও ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর ও সংস্থায় পাঠানো হবে। দপ্তর ও সংস্থা তা অনুসরণ করবে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প