রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আবারও করোনায় আক্রান্ত জো বাইডেন
আবারও করোনায় আক্রান্ত জো বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ করোনা থেকে সুস্থ হতে না হতেই আবারও করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত ২১ জুলাই ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও কনোর এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন প্রেসিডেন্ট বাইডেন।
গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।
কিন্তু শনিবার ফের তার করোনা ধরে পরে। জো বাইডেন এদিন জানিয়েছেন, নিজের মধ্যে করোনার কোনো উপস্বর্গ খুঁজে পাননি তিনি এবং বর্তমানে সুস্থ আছেন।
অন্যদিকে জো বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে প্রেসিডেন্ট বাইডেনকে করোনার চিকিৎসা দেওয়া হবে না। কিন্তু তাকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন




নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র 