রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লাদেনের পরিবারের কাছ থেকে ১ মিলিয়ন পাউন্ড নিয়েছেন প্রিন্স চার্লস
লাদেনের পরিবারের কাছ থেকে ১ মিলিয়ন পাউন্ড নিয়েছেন প্রিন্স চার্লস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লসের দাতব্য প্রতিষ্ঠানে এক মিলিয়ন পাউন্ড দিয়েছে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনের পরিবার। দ্য সানডে টাইমসের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রিন্স চার্লসের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে বকর বিন লাদেন এবং ওসামার সৎ ভাই শফিকের কাছ থেকে অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলে দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডনের ক্লারেন্স হাউসে বকরের সঙ্গে প্রিন্স চালর্সের দেখা হয়। ট্রাস্টি এবং তার কার্যালয়ের উপদেষ্টাদের আপত্তি সত্ত্বেও প্রিন্স চার্লস প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফান্ডে বকরের অনুদানে গ্রহণে সম্মত হন বলে দ্য সানডে টাইমস জানিয়েছে।
যদিও সৌদি পরিবারের সদস্যদের অনৈতিক কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি প্রকাশ হওয়ায় ৭৩ বছর বয়সী প্রিন্সের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে তদন্ত বেড়েছে। কারণ প্রিন্স চার্লসের দাতব্য প্রতিষ্ঠানটি অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রায়ই বিতর্কে জড়িয়েছে।
কয়েকদিন আগেই কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এক মিলিয়ন ইউরো ভর্তি একটি স্যুটকেট নিয়ে বিতর্কে জড়ান প্রিন্স চার্লস।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 