শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আইএমএফের ঋণ নিশ্চিত করতে মার্কিণ সহায়তা চেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আইএমএফের ঋণ নিশ্চিত করতে মার্কিণ সহায়তা চেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান
৭৬১ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএমএফের ঋণ নিশ্চিত করতে মার্কিণ সহায়তা চেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি ঋণ দ্রুত ছাড় করা নিশ্চিত করতে, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। জ্বালানী আমদানির উচ্চমূল্যের কারণে আর্থিক চাপে থাকা দক্ষিণ এশিয়ার এই দেশটি দায় পরিশোধের সংকটের মুখোমুখি হয়ে রয়েছে।

জেনারেল কামার জাভেদ বাজওয়া টেলিফোনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সাথে এই সপ্তাহের শুরুর দিকে আলাপকালে ঐ বিষয়টি উত্থাপন করেন। পরিচয় গোপন রাখার শর্তে, একাধিক সরকারি সূত্র ভিওএ-কে শুক্রবার দিনের শেষদিকে এমন তথ্য জানিয়েছে।

কয়েকশ’ কোটি ডলারের একটি উদ্ধার প্যাকেজ পুনরুজ্জীবিত করার বিষয়ে আইএমএফের সাথে পাকিস্তান গত সপ্তাহে একটি কর্মকর্তা পর্যায়ের সমঝোতায় পৌঁছায়। তবে, ঋণদাতা সংস্থার বোর্ডের অনুমোদন সাপেক্ষেই চুক্তিটি বাস্তবায়ন হবে। আগস্টের শেষ দিকেএই বোর্ডসভা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ঋণ কর্মসূচিটির আওতায় ইসলামাবাদ ৪২০ কোটি ডলার পাবে। এর মধ্যে, প্রাথমিকভাবে ১২০ কোটি ডলার প্রদান করার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ, বাজওয়া ও শেরম্যানের মধ্যকার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোন তথ্য জানাননি।

ইসলামাবাদে অনুষ্ঠিত সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে আসিম ইফতিখার আহমেদ বলেন, “ আচ্ছা, আমি যতদূর জানি যে, আলাপটি হয়েছে, তবে এই পর্যায়ে আলোচনার বিষয়বস্তুর বিষয়ে আমি সরাসরি অবহিত নই।”

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র, এমন আলাপ হয়েছে কি-না, তা সরাসরি নিশ্চিত করেননি।

ঐ মুখপাত্র ভিওএ-কে বলেন, “ বিস্তর বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিয়মিতভাবে পাকিস্তানের কর্মকর্তাদের সাথে আলাপ করেন। নিয়ম অনুযায়ী, আমরা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার নির্দিষ্ট কোন বিষয় নিয়ে মন্তব্য করি না।”



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না